কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া(১৭)। ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী সে। ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীগণ যে সময় পপড়াশোনায় ব্যস্ততম সময় পার করছে,ঠিক সে সময় হাসপাতালের বিছানায় জীবনের সাথে পাঞ্জা লড়ছেন উখিয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী হালিমাতুস সাদিয়া। ডাক্তারের ভাষ্যমতে- সাদিয়া গত চারমাস আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন।
ডাক্তার জানিয়েছেন, সাদিয়ার চিকিৎসার জন্য কমপক্ষে ৪-৫ লাখ টাকা প্রয়োজন,কিন্তু সাদিয়ার বাবা ৫০ বছর বয়সী টমটম চালক নবী হোসেনের একার পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। ইতিমধ্যে নবী হোসেনের কাছে যে পরিমান টাকা জমা ছিলো,তাও শেষ হয়ে গেছে মেয়েটির প্রাথমিক চিকিৎসায় এবং সংসার চালাতে।
এ ব্যাপারে সাদিয়ার পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের মারফত সাদিয়া বলেন,"আমিতো এখনো অনেক ছোট,পৃথিবীর অনেক কিছু দেখা এবং অনেক কিছু সম্পর্কে জানা আমার বাকি থেকে গেছে। এত তাড়াতাড়ি আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাইনা,আমি বাচঁতে চাই"।
এমতাবস্থায়, কেউ যদি তার সাহায্যে এগিয়ে আসতে চান,তাহলে পরিবারের সাথে কথা বলে সাহায্য করতে পারবেন।
সাহায্যের জন্য যোগাযোগ করবেন।

এক্সami cllas 9 porch akkhon ami ssc fita chi
উত্তরমুছুন